১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন প্রবাসী ফুটবলার কিউবা মিচেল

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ০১:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৩৭৪ ভিউ :

যুক্তরাজ্য প্রবাসী অ্যাটাকিং মিডফিল্ডার কিউবা মিচেলকে দলে নেওয়া নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আগামী তিন মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সিতে দেখা যাবে আসছে মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লিখানো সান্ডারল্যান্ডের যুব দলে খেলা ১৯ বছর বয়সী কিউবা মিচেলকে।

বাংলাদেশি হিসেবেই আসছে মৌসুমে ঢাকার মাঠ মাতাতে দেখা যাবে তাকে। দেশের ফুটবলে কিউবা মিচেলের নাম আলোচিত হচ্ছে শেষ কয়েক মাস ধরে।

তরুণ এই ফুটবলার এর মধ্যেই বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন। বাংলাদেশি মা ও জ্যামাইকান বাবার সন্তান কিউবা মিচেল অপেক্ষায় আছেন বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের। জোড় গুঞ্জন, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে দেখা যাবে তাকে। তার আগেই বসুন্ধরা কিংস তাকে নিজেদের করে নিয়েছে।

কিউবাকে বাংলাদেশি হিসেবে খেলাতে বড় ভূমিকা ছিল বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের। সান্ডারল্যান্ড প্রিমিয়ার লিগ নিশ্চিতের পর কিউবা রিলিজ করে দেয়। এরপর থেকেই নতুন ঠিকানার সন্ধান করছিলেন কিউবা। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে বসুন্ধরা কিংস। তিন বছরের জন্য তাকে নিয়েছে তারা। আগস্টের প্রথম সপ্তাহে কিংসে যোগ দিতে আসবেন কিউবা মিচেল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে প্রথমবারের মতো টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন

মুক্তাগাছায় ফায়ারস সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

20 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন প্রবাসী ফুটবলার কিউবা মিচেল

পোষ্টের সময় : ০১:৪৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫