০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা

  • অনলাইন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৪৯৯ ভিউ :

বাংলাদেশের অর্থনীতির ওপর শ্বেতপত্র তৈরির জন্য গঠিত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার বরাবরে জমা দেওয়া হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ‍্য জানিয়েছে।

আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে সোমবার (২ ডিসেম্বর)। জানা গেছে, ২৪টি অধ্যায়ের সন্নিবেশিত হয়েছে দুর্নীতির বর্ণনা। অনিয়মের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি এতে আছে প্রতিবেদনের ভূমিকা, উপসংহার ও অন্যান্য সংযুক্তি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ২৮ আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এই কমিটিকে।

শ্বেতপত্র প্রণয়ন কমিটির আনুষ্ঠানিক নাম ‘বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি’। কমিটি ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন হস্তান্তর করবে বলে নির্দেশনা ছিল।

প্রস্তাবিত শ্বেতপত্রে ছয়টি বিষয়ে আলোকপাত করার প্রস্তাব রেখেছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। সেগুলো হলো, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি ও বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

মধুপুরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থী পাচ্ছে এআই ও সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা

পোষ্টের সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪