০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী কারাগারে

আদালত থেকে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে নেতাকর্মীদের। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

নেত্রকোনার আটপাড়ায় নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার নেত্রকোনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আসাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। আসামিরা হলেন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফেরদৌস মিয়া, শুনই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান কামাল, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত বিশ্বাস সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আরও ৩৫ জন নেতাকর্মী।

এজাহার সুত্রে জানা য়ায়, আসামীরা ১১-১১-২০২১ সালে মামলার বাদী বিএনপি নেতা সৈয়দ মোস্তফা সাহেদ কামাল এর উপজেলার সুখারী ইউনিয়ন এর কমিউনিটি ক্লিনিক মোড়ের দোকান ঘরের সামনে ককটেল বিষ্ফোরণ করে বাদীর মনোহারী দোকান হতে ৪ লাখ টাকার মালামাল এবং নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সে সময় বাদী ও তার ভাইয়ের দোকান ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় আসামীরা।

সরকার পতনের পর ১৯ অক্টোবর ২০২৪ এ বিএনপি নেতা সৈয়দ মোস্তফা সাহেদ কামাল বাদী হয়ে আটপাড়া থানায় ৫১ জনের নাম উল্লেখ সহ এবং ১০০ জনকে অজ্ঞাত আসামী করে অভিযোগ দায়ের করেন। এ মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে ২১ অক্টোবর ২০২৪ এ প্রথম গ্রেফতার করা হয়। সে সময় কয়েকজন আসামী উচ্চ আদালতের জামিনে এবং অধিকাংশ আসামী পলাতক ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন

কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন 

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আটপাড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী কারাগারে

পোষ্টের সময় : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫