১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপাতত নাটকে কাজ করছেন না ফারিয়া

  • বিনোদন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৫:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৫০৭ ভিউ :

অভিনেত্রী ফারিয়া শাহরিন।

সবশেষ কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এই অভিনেত্রী ফারিয়া শাহরিন। ‘ব্যাচেলর পয়েন্ট’র পর নতুন করে আর কোনো নাটকে সেভাবে দেখা মেলেনি ফারিয়ার। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানালেন, আপাতত নাটকে কাজ করছেন না তিনি।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজাঙ্গনে পথচলার শুরু অভিনেত্রী ফারিয়া শাহরিনের। এরপর বেশকিছু নাটক ও বিজ্ঞাপনচিত্র কাজ করেছেন তিনি।

রোববার সন্ধ্যায় এক ফেসবুকে স্ট্যাটাসে ফারিয়া লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করবো এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করবো, ধন্যবাদ।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আপাতত নাটকে কাজ করছেন না ফারিয়া

পোষ্টের সময় : ০৫:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪