০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধানে আশাবাদী প্রধান উপদেষ্টা

  • RA
  • পোষ্টের সময় : ১০:০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৩৫৮ ভিউ :

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুতে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্য আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এখনো পুরো বিষয়টি আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা এটি পর্যালোচনা করছি এবং আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করছি, তাতে আশাবাদী যে, সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা এমন একটি সমাধানে পৌঁছাতে পারব যা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।’

শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ অব্যাহত রাখছে।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং বৃহত্তম রপ্তানি গন্তব্য। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে চলমান আলোচনা শুল্ক সমস্যার সমাধানে সহায়তা করবে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ নীতির অংশ হিসেবে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সার্জিক্যাল কিট বক্স পেলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ১৭৭ শিক্ষার্থী

বিশ্বকাপে এক দিনে ১৯ গোল, জার্মানি ও সুইডেনের জয়, জাপানের ড্র

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধানে আশাবাদী প্রধান উপদেষ্টা

পোষ্টের সময় : ১০:০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫