১০:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা

  • সেলিম আকন্দ
  • পোষ্টের সময় : ০৯:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৩৩ ভিউ :

ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নগরীর ঢাকা বাইপাস মোড়ের আল কারীমুল কমপ্লেক্স মসজিদ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ময়মনসিংহ মহানগর শাখার সহ-সভাপতি মুফতি ইয়াকুব সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব শাহ ইফত্তেখার তারিক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. আলমগীর হোসেন তালুকদার।

এছাড়া বক্তব্য দেন ইসলামী আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ হাদিউল ইসলাম, দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর এবং মহানগর শাখার সেক্রেটারি মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতারা।

সম্মেলন শেষে প্রধান অতিথি মুফতি সৈয়দ ফয়জুল করীম নবগঠিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন এবং তাদের শপথবাক্য পাঠ করান।

নবগঠিত কমিটিতে ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি হিসেবে মুফতি গোলাম মাওলা ভূঁইয়া এবং সেক্রেটারি হিসেবে আজিজুল হক আজাদি, দক্ষিণ জেলা শাখার সভাপতি হিসেবে মুফতি ইয়াকুব সাঈদ ও সেক্রেটারি হিসেবে মাওলানা ফজলুল করিম এবং ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি হিসেবে আলহাজ হাদিউল ইসলাম ও সেক্রেটারি হিসেবে আলহাজ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল। সম্মেলনে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা

পোষ্টের সময় : ০৯:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬