১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

হাসান আরিফ (ফাইল ছবি)

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। ল্যাবএইড গ্রুপের পাবলিক রিলেশন অফিসার চৌধুরী মেহের-এ-খোদা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

একান্ত সচিব (পিএস) মো. নাছির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, স্যার শারীরিকভাবে দুর্বল ছিলেন, জ্বরও ছিল। দুপুরে খাবার টেবিলে চেয়ার থেকে পড়ে যান তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ এফ হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন।

এ এফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ, নির্মাণ সালিস, বাণিজ্যিক সালিস, অর্থ, ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয়, করপোরেট, বাণিজ্যিক ও ট্যাক্সেশন বিষয়, সাংবিধানিক আইন বিষয়, পাবলিক আস্বাদন, আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।

এ এফ হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০০৮-০৯ এ ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

ভারতে বিক্ষোভে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতাকে চড়-থাপ্পড়

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

পোষ্টের সময় : ০৪:৪৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪