০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এলাকার বড় ভাইকে তুই বলায় যুবককে যাঁতি দিয়ে কুপিয়ে হত্যা

নিহত সজিব।

ময়মনসিংহ নগরীতে এলাকার বড় ভাইকে তুই সম্মোধন করে ডাক দেয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম সজিব (২০)। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকান্ড ঘটে। নিহত সজিব ওই এলাকার আবুল কামাল আজাদের ছেলে। সে বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতো। অভিযুক্ত মন্টি একই এলাকার শফিক মিয়ার ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, এলাকার বড় ভাই, ছোট ভাই দ্ব›েদ্ব খুন হয়েছে সজিব। রাতে হামিদ উদ্দিন রোডে এলাকার বড় ভাই মন্টি এবং সজিবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এসময় সজিব মন্টিকে তুই বলে ডাক দেয়ায় দুইজনের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি (শরতা) এনে সজিবকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার পরপরই মন্টি পালিয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন

কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন 

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এলাকার বড় ভাইকে তুই বলায় যুবককে যাঁতি দিয়ে কুপিয়ে হত্যা

পোষ্টের সময় : ০২:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫