০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কবি হেলাল হাফিজের কফিনে ডিআরইউ’র শ্রদ্ধা নিবেদন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাযা শেষে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কার্যনির্বাহী কমিটি।

এ সময় ডিআরইউ’র যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) উপস্থিত ছিলেন।

এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, সদস্য আইয়ূব ভূঁইয়া, কুদরাত-ই খোদা, তৌহিদুল ইসলাম মিন্টু, সৈয়দ আখতার সিরাজী এবং গোলাম মুজতবা ধ্রুবও এতে অংশ নেন।

উল্লেখ্য, শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।

প্রেমের ও দ্রোহের কবি হিসেবে সুপরিচিত হেলাল হাফিজ ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। এ ছাড়া যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোনা সাহিত্য সমাজ, কবি খালেদদাদ চৌধুরী সাহিত্য পদক সম্মাননাসহ আরও পুরস্কার পেয়েছেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন

কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন 

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কবি হেলাল হাফিজের কফিনে ডিআরইউ’র শ্রদ্ধা নিবেদন

পোষ্টের সময় : ০৬:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪