০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কলমাকান্দা প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ইসমাইল উপজেলার পোগলা ইউনিয়নের ছোটশালজান গ্রামের কামাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতো।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ইসমাইল ঘরে একটি ফ্রীজের বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ইউনূস-নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পোষ্টের সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪