০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

কিশোরগঞ্জে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

কিশোরগঞ্জের রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার রাতে এই মানবিক উদ্যোগের আয়োজন করে “মানবিক বিএনপি”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের আহ্বায়ক মোঃ জাকির হোসেন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আমিনুল হক এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলার যুগ্ম আহবায়ক মোঃ পান্নু মাতাব্বর (মেম্বার), ঢাকা জেলার প্রচার সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, এবং ঢাকা জেলার সদস্য মোহাম্মদ নুর ইসলাম। মহিলা নেত্রী শাহনাজ মজুমদার ঢাকা জেলা আহবায়ক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা মানবিক বিএনপির সভাপতি জনাব মেকরিম দাদ খান আরিফ। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মানবিক বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফেরদৌস খান এবং সাংবাদিক মোঃ রুবেল সহ আরো অনেক স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমাদের সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতের প্রকোপে যারা কষ্ট পাচ্ছেন তাদের সাহায্য করা আমাদের সকলের কর্তব্য।”

প্রধান অতিথি মোঃ জাকির হোসেন রানা বলেন, “আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা তাদের জীবনে সামান্য হলেও স্বস্তি নিয়ে আসতে পারি।”

বিশেষ অতিথি আমিনুল হক বলেন, “এই শীতের সময় দরিদ্র মানুষদের সহায়তা করা একটি মহৎ কাজ। আমরা চাই সমাজের অন্যান্য ব্যক্তিরাও এ ধরনের উদ্যোগে অংশ নিক।”

সভাপতি মেকরিম দাদ খান আরিফ বলেন, “আমাদের সংগঠনের লক্ষ্য হলো সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা। এই কম্বল বিতরণ কার্যক্রম তারই একটি অংশ। আমরা চাই আমাদের এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং আরও বেশি মানুষ দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসবে।”

সাধারণ সম্পাদক জনাব ফেরদৌস খান বলেন, “শীতের সময় দরিদ্র মানুষদের কষ্ট খুব বেশি হয়। আমরা চেষ্টা করছি তাদের জন্য কিছুটা আরাম এনে দিতে। এই কম্বল বিতরণের মাধ্যমে আমরা আমাদের সাধ্যমত তাদের সাহায্য করতে পেরেছি। আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও চলবে এবং আমরা আরও অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করবো।” তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে না দাঁড়ায় তাহলে এই সম্পদের কোন মূল্য রইল না। সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহবান করেন।

কম্বল বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন ইকবাল হোসেন, ইতালি প্রবাসী, এবং “মানবিক বিএনপি” সংগঠনের সকল সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করেন।

অনুষ্ঠানের শেষাংশে সকল অতিথি এবং আয়োজকরা মিলে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। উপস্থিত সবাই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এই উদ্যোগটি কিশোরগঞ্জের দরিদ্র মানুষের মাঝে এক নতুন আশার আলো জ্বালিয়েছে এবং স্থানীয়রা এই ধরনের আয়োজনের জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ইউনূস-নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কিশোরগঞ্জে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

পোষ্টের সময় : ০৪:০০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪