১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান চলাকালে হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে এ হামলা চালানো হয়েছে বলে দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে অ্যাক্সিওস।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমা উপকূলের পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাংকারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন লাগে, তবে কোনো প্রাণহানি বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলার শিকার জাহাজগুলোর একটি কাতারের শিপিং কোম্পানি নাকিলাত পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাংকার আল রেকায়াত। জাহাজটির ইঞ্জিন রুমের ওপরের অংশে আঘাত হানায় সেখানে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হয়। তবে জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সামুদ্রিক রেডিওর মাধ্যমে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোকে সতর্ক করে জানায়, নির্দেশনা অমান্য করলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বকশীগঞ্জে বন্যা মোকাবিলায় ঢাকা আহছানিয়া মিশনের বিশেষ মহড়া

14 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলা

পোষ্টের সময় : ০১:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬