০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনি ভূখন্ডের উত্তরাঞ্চলে দুটি বাড়িতে ইসরাইলের পৃথক হামলায় ১৩ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার এ তথ্য জানিয়েছে।

রোববার ভোরে উত্তর গাজার জাবালিয়ায় একটি বাড়িতে প্রথম হামলায় ১৩ শিশুসহ ‘অন্তত ২৫’ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স একথা জানিয়েছে।

৬ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়া বন্ধ করার অজুহাতে জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়েছে।

গাজা শহরের সাবরা এলাকার ইসরাইলের আরেক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

সংস্থাটি আরো জানায়, ‘অনেক বেসামরিক নাগরিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।’

হামাস পরিচালিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলার পর ইসরাইলের প্রতিশোধমূলক নির্বিচার হামলায় গাজায় বহু নারী ও শিশুসহ ৪৩,৫৫২ জন প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত

ব্রাজিলকে পেনাল্টিতে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, মার্টিনেজের ভবিষ্যদ্বাণী

11 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গাজায় ইসরাইলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

পোষ্টের সময় : ০৩:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪