০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে আন্দোলনে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

গৌরীপুরে ছাত্র আন্দোলনে ছাত্রের ওপর হামলার ঘটনা গ্রেপ্তার ছাত্রলীগ নেতা। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোবারক হোসেন অভি (১৯) এর উপর হামলার ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মোস্তাক আহমেদ নোমানকে (২০) গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃত নোমান পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকার সিব্বির আহমেদের ছেলে। নোমান উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

যৌথবাহিনী ও গৌরীপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন অভি উপজেলার গৌরীপুর ইউনিয়নের নন্দুরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পড়াশোনা করছে। গত শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ পুরাতন নার্সারি এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় অভি। এসময় নোমান চাইনিজ কুড়াল দিয়ে অভির বাম পায়ে কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

এ হামলার ঘটনায় মোবারক হোসেন অভি ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ নোমানের নামে শনিবার রাতে গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতেই রোববার রাতে গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর মোঃ জায়েদিদ হাসান আবির ও ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টীম কালীপুর মধ্যমতরফ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নোমানকে গ্রেফতার করে।

মোবারক হোসেন অভি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় থাকায় নোমান আমাকে হুমকি দিয়েছিল। ৫ আগস্টের পর নোমানের সাথে দেখা হলে স্বাভাবিক কুশল বিনিময় হয় আমাদের। আমি ভেবেছিলাম ও হয়তো সব ভুলে গেছে। কিন্তু গত শুক্রবার রাতে কালীপুর মধ্যমতরফ এলাকায় ব্যাডমিন্টন খেলতে গেলে নোমান আমাকে কুড়াল দিয়ে বাম পায়ে কোপ দেয়। ওর সাথে থাকা সহযোগী বাঁশ দিয়ে পিঠে আঘাত করে।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, হামলার ঘটনায় অভি থানায় অভিযোগ করেছিল। পরে যৌথবাহিনী নোমানকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ইউনূস-নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গৌরীপুরে আন্দোলনে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

পোষ্টের সময় : ০৩:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪