বাংলাদেশের আকাশে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
অর্থাৎ আগামীকাল ৩১ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব। সেই হিসাবে এবার পবিত্র রমজান মাস শেষ হলো ২৯ দিনে।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদে দেখা কমিটির অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, গতকাল রাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশেই আজ পালিত হয়েছে ঈদুল ফিতর।



























