০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দাবিতে শেরপুরে মানববন্ধন

  • শেরপুর অফিস :
  • পোষ্টের সময় : ০২:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৪৩০ ভিউ :

শেরপুরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবীতে মানববন্ধন। ছবি- ব্রহ্মপুত্রএক্সপ্রেস।

শেরপুরে বেতন-ভাতা ও পূর্ণ সুযোগ-সুবিধাসহ চাকুরীতে পূর্ণবহাল করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা।
বুধবার (২৭ নভেম্বর) শেরপুর পৌর শহরের থানার মোড়ে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকান্ডের জের ধরে নিরাপরাধ চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকুরীতে পুণর্বহালের দাবিতে মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকান্ডের পুনরায় তদন্ড করে দোষীদের বিচার করা ও যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিচ্যুতদের পুনর্বহাল করা, পিলখানার হত্যাকান্ডটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করা, বিশেষ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্যদের যারা বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর ধরে কারাগারে আছেন, তাদেরকে অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দিতে হবে।

তারা আরও বলেন, জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাই নির্দলীয় নিরপেক্ষ অন্তর্র্বতী সরকারের কাছে চাকরিচ্যুত নিরাপরাধ বিডিআর সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানাচ্ছি।

এসময় বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সিপাহী হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সিপাহী নাছরুল করিম, প্রচার সম্পাদক সিগন্যালম্যান মো. নুরে আলম, সুবেদার শামছুল আলমসহ চাকরিচ্যুত বিডিআর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সার্জিক্যাল কিট বক্স পেলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ১৭৭ শিক্ষার্থী

বিশ্বকাপে এক দিনে ১৯ গোল, জার্মানি ও সুইডেনের জয়, জাপানের ড্র

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দাবিতে শেরপুরে মানববন্ধন

পোষ্টের সময় : ০২:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪