০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

  • RA
  • পোষ্টের সময় : ০৯:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৩৫০ ভিউ :

চার দিনের চীন সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাত ৮টা ১০ মিনিটে এয়ার চায়নার একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফল চীন সফর শেষে রাত ৮টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা ঢাকায় পৌঁছান।

এর আগে, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৭ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা দেন ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা।

বেইজিং বিমানবন্দরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হং লেই তাঁকে বিদায় জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

২০৫০ সালের মধ্যে দেশের ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

পোষ্টের সময় : ০৯:০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫