০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবের সামনে আ.লীগ সমর্থকদের মারধর

জাতীয় প্রেসক্লাবের সামনে জরো হওয়া আওয়ামী লীগ সমর্থকরা

স্টাফ রিপোর্টার :

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করেছে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে ১০-১৫ জন আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে এসেছিলেন মানববন্ধন কর্মসূচি পালন করতে। তা শোনার পরই বিএনপির ৫০-৬০ নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া দেয়।

এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত ৪-৫ জন বেধড়ক মারধর করে। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়কারে ধর-পালাইতেছে।’

বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌড়াতে দৌড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, ‘এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনও মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মন্তব্য করেননি দিল্লির ঘটনা নিয়ে

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাতীয় প্রেসক্লাবের সামনে আ.লীগ সমর্থকদের মারধর

পোষ্টের সময় : ০৩:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪