০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

  • অনলাইন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৪২৩ ভিউ :

বেগম খালেদা জিয়া ( ফাইল ছবি)

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণ ঠিক হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।’

২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল খালেদা জিয়ার। তবে শারীরিক অসুস্থতার কারণে সে সমাবেশ স্থগিত করা হয়।

বিএনপির দলীয় সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন। যার মধ্যে রয়েছেন—খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিথ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

এর আগে, ২৯ অক্টোবর ডা. জাহিদ হোসেন জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এরপর সেখান থেকে তাঁকে তৃতীয় একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ সহায়তা বিতরণ

ঈদুল আজহায় গফরগাঁওয়ে পরিবার পরিকল্পনা বিভাগের সেবায় ছয় নবজাতক ভূমিষ্ঠ

07 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

পোষ্টের সময় : ০৫:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪