১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

  • জামালপুর অফিস :
  • পোষ্টের সময় : ০১:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৪৮৭ ভিউ :

জামালপুরে আদালতে রায়ের পর আসামীকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি-ব্রহ্মপুত্রএক্সপ্রেস।

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত ।

বুধবার সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মো: শহিদুল ইসলাম এই রায় ঘোষনা করেন ৷

এসময় আসামী শহিদ মিয়াকে ১ লক্ষ টাকা অর্থ দন্ড ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত শহিদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মন্ডলের ছেলে ।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ রেজাউল আমীন শামীম জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫ টায় মেলান্দহের দিলালেরপাড়া গ্রামে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষন করে শহিদ মিয়া । এই ঘটনায় পরের দিন মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করে । দীর্ঘ ৮ বছর আইনী লড়াইয়ের পর এই রায় ঘোষণা করা হয় । মামলায় ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। এই রায়ে সন্তুষ্ট হওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

তবে শহিদ মিয়ার বড় মেয়ে শাহানা জানান- ‘এটি একটি মিথ্যা মামলা। আমরা এ রায়ে সন্তুষ্ট না৷ আমরা উচ্চ আদালতে আপীল করবো।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

২০৫০ সালের মধ্যে দেশের ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

পোষ্টের সময় : ০১:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪