১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ১১ মামলার আসামীর লাশ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে ১১ মামলার আসামী মোঃ শাহীনের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাজিতের পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোঃ শাহীন জামালপুর সদর উপজেলার নাছিরপুর গ্রামের মৃত জাহেদ আলী নেদলের সন্তান।

মোঃ শাহীনের মরদেহ উদ্ধারের আগে রাতে মোঃ জলিল নামে সাতটি মামলার আরেক আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোঃ সাইদুর রহমান জানান, রাতে মাদারগঞ্জে একটি পিকআপ ভ্যানে মোঃ শাহীন, জলিল ও অজ্ঞাত একজন অপরাধ সংগঠিত করার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা মূলত সংঘবদ্ধ চোর। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় জলিলকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যায় বাকি দুইজন। এরপর সকালে বাজিতের পাড়া এলাকায় রাস্তার পাশে মোঃ শাহীনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। আর পিকআপ ভ্যানটি পাওয়া যায় এক-দেড় কিলোমিটার দূরে।

মোঃ সাইদুর রহমান বলেন- ‘এরা মূলত সংঘবদ্ধ চোর। শাহীনের নামে জামালপুরের বিভিন্ন থানায় হত্যা, গরু চুরিসহ ১১টি মামলা রয়েছে। প্রাথমিক সুরতহালে মোঃ শাহীনের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হয়তো পড়ে গিয়ে মুখ থেতলে যেতে পারে। এছাড়াও মৃত্যুর কারন জানতে পুলিশ তদন্ত করছে। মোঃ শাহীনের স্ত্রী থানায় আসছেন। তিনি অভিযোগ দিলে, গ্রহন করা হবে।

এছাড়াও শাহীনের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হচ্ছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

ভারতে বিক্ষোভে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতাকে চড়-থাপ্পড়

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুরে ১১ মামলার আসামীর লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০৩:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫