০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর মহাসড়কে রাজিব বাস-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ নিহত ৪

জামালপুরে রাজিব পরিবহন বাসের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৩১ আগষ্ট) রাতে সদর উপজেলার লাহেরী কান্দা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহেরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে মুছরে যায় এবং বাসটিও উল্টে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন অটোরিকশার যাত্রী, বাকী দুই রাজিব বাসের যাত্রী ছিল। দূর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুর মহাসড়কে রাজিব বাস-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ নিহত ৪

পোষ্টের সময় : ১১:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬