০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিতে নির্বাচনে ফ্রিডরিখ মের্জের রক্ষণশীল দলের জয়

জার্মানির ২১ তম সাধারণ নির্বাচনে জয় লাভ করেছে ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল (সিডিইউ ও সিএসইউ)। তবে তারা প্রত্যাশিত ৩০ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেনি। ডানপন্থীদেরও উত্থান ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতেই ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে যওয়ায় রাতেই শুরু হয় দলগুলোর বিজয় উদযাপন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মের্জের রক্ষণশীল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল (সিডিইউ ও সিএসইউ) ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। চরম ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) রেকর্ড ২০ দশমিক ৮ শতাংশ ভোট পাওয়ার ফলে আনন্দ উদযাপন করছে। এছাড়া সামাজিক গণতান্ত্রিক দল (এসপিডি) ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। পরিবেশবাদী সবুজ দল ১১ দশমিক ৬ শতাংশ এবং বাম দল দ্যা লিঙ্কে ৮ দশমিক ৮ শতাংশে এগিয়ে রয়েছে।

ভোটের ফলাফল পাওয়ার পর উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে মের্জ বলেন, আজ রাতটা আমরা উদযাপন করব, আর আগামীকাল থেকেই কাজে লেগে যাব। তিনি আরও বলেন, আমি জানি, সামনে আমাদের বড় দায়িত্ব অপেক্ষা করছে।

এএফডি-এর চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ভাইডেল সমর্থকদের সঙ্গে বিজয় মিছিল করেন। তবে তার দল আরও ভালো ফলাফল আশা করেছিল।

তবে শেষ পর্যন্ত জোটই গঠন করতে হবে বলে জানাচ্ছেন রানীতিবিদরা। আর সেক্ষেত্রে সিডিইউ ও সিএসইউ, এসপিডি ও পরিবেশবাদী সবুজ দল শক্তিশালী জোট গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত নভেম্বরে জার্মানির তিনদলীয় জোট সরকার ভেঙে যায়। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিশ্বকাপের বল চলবে ব্যাটারির চার্জে, দাম কত

নেতানিয়াহুকে বলব, ইরানে যেন পাল্টা হামলা না হয় : ট্রাম্প

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জার্মানিতে নির্বাচনে ফ্রিডরিখ মের্জের রক্ষণশীল দলের জয়

পোষ্টের সময় : ০২:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫