১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস-পিকাপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে নিহত ৪

  • টাঙ্গাইল অফিস :
  • পোষ্টের সময় : ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৫১৭ ভিউ :

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যান। ছবি- ব্রহ্মপুত্রএক্সপ্রেস।

টাঙ্গাইলের মধুপুরে বিনিময় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর মহা সড়কের মালাউড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, আজ ভোর সকালের দিকে একটি মিনি ট্রাক ঢাকার দিক থেকে মধুপুরের দিকে আসতেছিলো এমন সময় ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বিনিময় যাত্রীবাহি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। মালাউড়ী প্রাইমারী স্কুলের সামনে পৌঁছলে দুই গাড়ীর মুখোমখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকাপভ্যানে থাকা ৪ জনের মধ্যে দুই জন মারা যায়। খবর পেয়ে, মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। এবং কী গুরুত্বর আহত দুইজনকে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

নিহতরা সকলেই জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্ধা, তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন পিকআপ ভ্যানের যাত্রী জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের রবিউল ইসলাম (২৮), বরইল্লা (৪২) ও পিকআপ ভ্যানের চালক সুজন মিয়া (২৮)।

গাড়ী দুটি উদ্ধার করে থানা আনা হয়েছে। ঘটনা ঘটার সাথে সাথেই ঘাতক বাসটির চালক ও হেলপার দুজনেই পালিয়ে যায়। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘœ ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টাঙ্গাইলে বাস-পিকাপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে নিহত ৪

পোষ্টের সময় : ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪