১২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে এ মামলা দায়ের করা হয়। এ ছাড়া রাজধানীর চানখারপুলের ঘটনায় গ্রেপ্তার পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে একদিনের রিমান্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা ও রিমান্ড দিয়েছেন। এই আবেদনগুলো করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বি এম সুলতান মাহমুদ।

পরে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাদের মধ্যে ৩৫ জন গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

ভারতে বিক্ষোভে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতাকে চড়-থাপ্পড়

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুই পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা

পোষ্টের সময় : ০২:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫