০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধার্মিক জামাই পেলেই অভিনয় ছেড়ে সংসারী হবেন প্রিয়াঙ্কা

  • বিনোদন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৪৯৬ ভিউ :

বিয়ের জন্য যদি ধার্মিক পাত্র পান, তবে অভিনয় ছেড়ে দেবেন মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। শোবিজের অনেক তারকাই বিয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়ে সংসার জীবনে মন দিয়েছেন। তবে, এমনও কিছু তারকা আছেন যারা অভিনয় চালিয়ে গেলেও নিয়মিত পর্দায় দেখা যায় না তাদের। শোবিজ দুনিয়ার পরিচিত মুখ হলেও প্রিয়াঙ্কা খুবই ধার্মিক। তিনি নিয়মিত কোরআন পড়েন এবং ফেসবুকেও তার অনুসারীদের নামাজের আহ্বান জানাতে দেখা যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তার কাজ এবং বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। আমি এমন মনের মতো একজনের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই, তবে অবশ্যই বিয়ে করব।”

তিনি আরও জানান, “বিয়ের পর আমি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সংসারের প্রতি মনোযোগ দেব এবং ধর্ম পালন করব।”

প্রিয়াঙ্কা দাবি করেন, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ পড়েছেন এবং পরে বিষয়টি তাকে জানিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, “সুরা মুলক না পড়লে রাতে শান্তিতে ঘুমাতে পারি না, আর সুরা ইয়াসিন আমার সবচেয়ে প্রিয় সুরা, এটা আমার সেরা বন্ধু।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

২০৫০ সালের মধ্যে দেশের ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধার্মিক জামাই পেলেই অভিনয় ছেড়ে সংসারী হবেন প্রিয়াঙ্কা

পোষ্টের সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪