০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুলকে জাতীয় কবি ঘোষণার গেজেট অনুমোদন

  • অনলাইন রিপোর্ট :
  • পোষ্টের সময় : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৪৬১ ভিউ :

এতদিন সবার মুখে মুখে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে বলা হলেও দালিলিক কোনও প্রমাণ ছিল না। এখন কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাকে রাষ্ট্রীয় দালিলিক প্রমাণ সম্বলিত জাতীয় কবি হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার এই সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাবটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করে।

এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান বলেন, সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি অনুমোদন হয়নি। কারণ সংবিধান সংশোধন করতে হলে সংসদ লাগে। এখন তো সে অবস্থা নেই। যখন সংবিধান সংশোধনের বিষয়টি আসবে, তখন এটি সেখানে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৮৭ সাল থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনও স্বীকৃতি ছিল না। শুধুমাত্র কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে। ১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ সরকার ১৯৭২ সালে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসে। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। একই বছরের ২৯ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবিকে সমাহিত করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

২০২৬ বিশ্বকাপ জিতবে কে, নিউইয়র্কের মেয়রের ভবিষ্যদ্বাণী

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া যাদের ওপর বাড়তি নজর থাকবে

07 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নজরুলকে জাতীয় কবি ঘোষণার গেজেট অনুমোদন

পোষ্টের সময় : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪