১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

নালিতাবাড়ীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সুপারিশ প্রত্যাহার ও সকল উপসচিব পদে কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করে প্রশাসনের সকল স্তরে মেধা ভিত্তিক নিয়োগ দিতে দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা মো. মওদুদ আহমেদ, বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ, বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের কর্মকর্তা ডা. সাকিব হোসেন সাগর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নালিতাবাড়ীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

পোষ্টের সময় : ০৬:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪