০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে সেনা অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা ও কম্বল জব্দ

নালিতাবাড়ীতে সেনা অভিযানে ভারতীয় জিরা ও কম্বল জব্দ।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার মূল্যের ভারতীয় জিরা ও কম্বল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৪ ডিসেম্বর বুধবার গভীর রাতে উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব জিরা ও কম্বল জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, ল্যাফটেন্যান্ট সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে বরুয়াজানী এক বাড়ি গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। পরে সেখানে আরও তল্লাসী করে অবৈধভাবে আমদানী করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের মূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং উদ্ধারকৃত জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

এছাড়া এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয় যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। তবে অভিযানকালে বাড়ির মালিক ও এসব পণ্য চোরাকারবারীর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি আগেই পালিয়ে যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সার্জিক্যাল কিট বক্স পেলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ১৭৭ শিক্ষার্থী

বিশ্বকাপে এক দিনে ১৯ গোল, জার্মানি ও সুইডেনের জয়, জাপানের ড্র

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নালিতাবাড়ীতে সেনা অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা ও কম্বল জব্দ

পোষ্টের সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪