০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদকে সারজিস বললেন, রাজপথে স্বাগতম সহযোদ্ধা

  • অনলাইন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০২:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪১৭ ভিউ :

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামকে রাজপথে স্বাগতম জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহবাক সারজিস আলম।

নাহিদ ইসলামের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার কিছু সময় পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজ তার পদত্যাগের মধ্যদিয়ে সে পথ সুগম হলো। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন এ দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হবেন আকতার হোসেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন

কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন 

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নাহিদকে সারজিস বললেন, রাজপথে স্বাগতম সহযোদ্ধা

পোষ্টের সময় : ০২:৫০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫