০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ২৪’এর শহীদ পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

  • RA
  • পোষ্টের সময় : ১০:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৩৬০ ভিউ :

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুর ও গোড়গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে ।

বুধবার (২৬ মার্চ) দুপুরে উপহারসামগ্রী বিতরণের অনুষ্ঠানটিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ার।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘দেশ থেকে স্বৈরাচার ও বৈষম্য দূর করতে যারা প্রাণ উৎসর্গ করেছেন, জাতি কখনো তাদের ভুলবে না। তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা হিসেবে থাকবে। বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই দুর্নীতি ও বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।’

এই উদ্যোগের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শহীদ মো. সাজ্জাদ হোসেন এবং নীলফামারী সদর উপজেলার গোড়গ্রামের শহীদ রুবেল ইসলামের পরিবারের হাতে উপহার তুলে দেওয়া হয়। গণঅভ্যুত্থানের শুরু থেকেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন এই দুই শহীদ।

এসময় শহীদ পরিবারের সদস্যরা বলেন, ‘আমাদের সন্তানরা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকার ও ভবিষ্যৎ নেতৃত্বকে কাজ করতে হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

২০৫০ সালের মধ্যে দেশের ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নীলফামারীতে ২৪’এর শহীদ পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

পোষ্টের সময় : ১০:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫