১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

প্রতীকি ছবি।

নেত্রকোনা সদর উপজেলার মৌজেবালী গ্রামের মামুন মিয়া হত্যা মামলার ৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার নেত্রকোনা জেলা ও দায়রা আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- নেত্রকোনা সদর উপজেলার দরুনবালী গ্রামের আশিক মিয়া, মো. সিদ্দিক মিয়া ওরফে মঙ্গল, হুমায়ুন কবীর হাবলু, হুমায়ুন কবীর ওরফে কবীর হুজুর, মৌজেবালী গ্রামের ফজলুল হক বজলু, জুয়েল মিয়া, রুবেল মিয়া ও বিরাম খাঁ। এরমধ্যে বিরাম খাঁ বাদে অন্য আসামিদের উপস্থিতিতে এ রায় দেয়া হয়। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার মৌজেবালী গ্রামের মৃত মন্তাজ উদ্দিন তালুকদারের ছেলে মামুন মিয়া গ্রামের বাজারে চায়ের দোকানদারী করতেন। গত ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর রাতের খাবার শেষে সাড়ে ১০টার দিকে দোকানে চলে যান। পরদিন ১৪ সেপ্টেম্বর ভোরে বাড়ির সামনে সড়কের পাশে মামুনকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। মামলার আসামিরা পূর্ব শত্রুতার জেরে মামুনকে হত্যা করে লাশ ফেলে যায়।

এ ঘটনায় নিহত মামুনের মা ফামেতা বেগম বাদী হয়ে ২০১৮ সালে ১৪ সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামি করে ৮জনের বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা করেন। পুলিশ হুমায়ুন কবীর হাবলুকে আটক করে। পরে হাবলু হত্যাকান্ডে জড়িত আরো ৭ জনের নাম বলে।

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. হাফিজুর রহমান আসামিদের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া ও সরকার পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাসেম।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেত্রকোনায় হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

পোষ্টের সময় : ০৪:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫