০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নিহত আফজাল হোসেন হৃদয়।

নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সদর ইউনিয়ন জামতলায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আফজাল হোসেন হৃদয় (২৮)।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল দুই ভাইয়ে। বুধবার সকালে এ বিবাদ চরম পর্যায়ে পৌঁছে। সকালে বড় ভাই ইকবাল ছোট ভাই হৃদয়কে ধারালো চুরি দিয়ে বুকে এবং কপালে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আফজাল হোসেন হৃদয় উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

নিহতের স্ত্রী রুপা আক্তার বলেন, ‘আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড়ভাই অসন্তুষ্ট ছিলো। শত্রুতা পোষণ করে গতকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলো। আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি। কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করে। আমাদের তিনটি ছোট ছোট বাচ্ছা রয়েছে। এদের নিয়ে আমি এখন কিভাবে চলবো। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।’

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত

ব্রাজিলকে পেনাল্টিতে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, মার্টিনেজের ভবিষ্যদ্বাণী

11 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পূর্বধলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

পোষ্টের সময় : ০৫:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪