১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী’: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যাদের ফার্মের মুরগি বলা হচ্ছে, সেই মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ কেউ কেউ শিক্ষামন্ত্রী হয়েছেন, কেউ কেউ সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন।’

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের হাঁটু পানিতে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হয়েছে এবং ২০২৬ সালের এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ছিল। তিনি দাবি করেন, এসব ঘটনায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যা পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি। তার দাবি, বন্যার্তদের জন্য বরাদ্দ জনপ্রতি ৩০ টাকারও কম।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংবিধান সংস্কারের বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে।

বিএনপি সরকারেরও সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, তারা কেবল ব্যক্তি পরিবর্তন নয়, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলেন। তবে বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে তিনি অভিযোগ করেন।

জুলাই পথযাত্রায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সোনারগাঁ মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পথযাত্রা মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী’: হাসনাত

পোষ্টের সময় : ০৮:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬