০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা।

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলপুর উপজেলার হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মন্তব্য করেননি দিল্লির ঘটনা নিয়ে

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

পোষ্টের সময় : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫