১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

  • রিপোর্টারের নাম
  • পোষ্টের সময় : ০২:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৫১০ ভিউ :

বকশীগঞ্জে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বুধবার মতবিনিময় করেন।

বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য বিভাগের উন্নয়ন ও অগ্রগতি, কৃষি বিভাগের উদ্ভাবনী ফসলের উৎপাদন বৃদ্ধি, পল্লী বিদ্যুতের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এর আগে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বকশীগঞ্জ উপজেলা পরিষদে পৌছলে তাকে স্বাগত জানান ইউএনও অহনা জিন্নাত। এছাড়াও উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

পোষ্টের সময় : ০২:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪