০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বকশীগঞ্জ প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (৮) নামে কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ২ টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্ব পাড়া গ্রামে এঘটনা ঘটে। রাইসা আক্তার সূর্যনগর পূর্বপাড়া গ্রামের ফরহাদ হোসেন রাজনের মেয়ে।

বকশীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যা মির্জা সোহেল জানান, দুপুরে রাইসা আক্তার তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে খেলতে যায়। খেলার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় রাইসা আক্তার। কিছক্ষণ পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাইসার মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সার্জিক্যাল কিট বক্স পেলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ১৭৭ শিক্ষার্থী

বিশ্বকাপে এক দিনে ১৯ গোল, জার্মানি ও সুইডেনের জয়, জাপানের ড্র

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোষ্টের সময় : ০৪:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪