১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে বিজিবির উদ্যোগে বিওপি পর্যায়ে জনসচেতনতামূলক সভা

ভারত-বাংলাদেশের বিভিন্ন সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্তে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিজিবি মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।

জনসচেতনতামূলক সভায় বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ধানুয়া কামালপুর বিওপির কোম্পানী কমান্ডার আনজু মিয়া। এছাড়াও কুড়িগ্রাম জেলার রৌমারী এবং রাজীবপুর উপজেলাধীন সাহেবের আলগা, দাঁতভাংগা, গয়টাপাড়া, মোল্লারচর, রৌমারী, বাংলাবাজার, হিজলামারী, বড়াইবাড়ী, খেয়ারচর ও বালিয়ামারী এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলাধীন বাঘারচর, পাথরেরচর, ঝাউডাংগা ও সাতানীপাড়া বিওপি’র নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হয়।

জনসচেতনতামূলক সভায় দায়িত্বপ্রাপ্ত বিজিবির কর্মকর্তাগণ অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ মাদক পাচার, গরু চোরাচালানের সাথে জড়িত না হওয়া। বাংলাদেশী নাগরিক কর্তৃক শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটা, ফসল বিনষ্ট করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করা। বাংলাদেশী নাগরিক কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ, ভারতীয় নাগরিকের সাথে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার এবং টহল দলের উপর ইট, পাথর নিক্ষেপ না করা। সন্ধ্যার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা। বাঁশের আরকি ব্যবহার করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা।

মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা ও মানসিক অসুস্থ্য ব্যক্তিদের পাচার না করার বিষয়ে অবগত করা হয়। উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে বিজিবির উদ্যোগে বিওপি পর্যায়ে জনসচেতনতামূলক সভা

পোষ্টের সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫