০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু অ্যাভিনিউর নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’

  • RA
  • পোষ্টের সময় : ০১:৫০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৩৬০ ভিউ :

রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সড়ক, ভবন ও স্থাপনার নতুন নামকরণ উপকমিটির সুপারিশের ভিত্তিতে এই নামকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গুলিস্তান অঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়কটির পূর্ববর্তী নাম ছিল জিন্নাহ অ্যাভিনিউ। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর এটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ নামে পুনঃনামকরণ করা হয়েছিল।

তাছাড়া আরো ১৩টি স্থাপনার নাম পরিবর্তন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

নতুন নামকরণে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি স্মরণি ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক কলাবাগান শিশু পার্ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক যাত্রাবাড়ী শিশু পার্ক নামে, মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক সরাফতগঞ্জ পার্ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র হানিফ অডিটোরিয়াম নগরভবন অডিটোরিয়াম নামে, মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নামে, মেয়র হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান জামে মসজিদ নামে, মেয়র হানিফ মসজিদ সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ নামে নামকরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ইউনূস-নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বঙ্গবন্ধু অ্যাভিনিউর নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’

পোষ্টের সময় : ০১:৫০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫