০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্টারলিংক: স্যাটেলাইট ইন্টারনেটের নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ

  • RA
  • পোষ্টের সময় : ১১:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ৬০৫ ভিউ :

স্টারলিংক হলো ইলন মাস্কের স্পেসএক্সের পরিচালিত একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা, যা পৃথিবীর কক্ষপথে অবস্থানরত হাজার হাজার লো-অরবিট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে। এর ফলে দুর্গম এলাকা, দ্বীপাঞ্চল ও প্রত্যন্ত গ্রামেও উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব হবে।

স্টারলিংক সেবার জন্য প্রথমে স্যাটেলাইট ডিশ ও রাউটারসহ কিট কিনতে হবে, যার সম্ভাব্য মূল্য ৬০,০০০-৭০,০০০ টাকা। এরপর মাসিক সাবস্ক্রিপশন ফি ১২,০০০-১৭,০০০ টাকা হতে পারে। গ্রাহকদের স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে (starlink.com) গিয়ে নিবন্ধন করতে হবে। সেটআপ সম্পন্ন করে মোবাইল অ্যাপের মাধ্যমে সংযোগ সক্রিয় করা যাবে।

২৫-২৬ মার্চ ঢাকায় এক হোটেলে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট চালু করা হয়, যেখানে ডাউনলোড স্পিড ২৩০-৩০১ এমবিপিএস, আপলোড স্পিড ২০-২৫ এমবিপিএস এবং ল্যাটেন্সি ৫০-৫৩ মিলিসেকেন্ড পাওয়া গেছে। এটি অনলাইন গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য উপযোগী।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) স্টারলিংকের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং আলোচনাও চালিয়ে যাচ্ছে, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সরকারি অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে এবং ৯ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে স্টারলিংক চালু হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে চালু করার নির্দেশ দিয়েছেন। পরীক্ষামূলক পর্যায়ে বিদেশি ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহৃত হলেও, বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে এটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে (আইআইজি) ব্যবহার করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

২০৫০ সালের মধ্যে দেশের ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্টারলিংক: স্যাটেলাইট ইন্টারনেটের নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ

পোষ্টের সময় : ১১:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫