০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ওড়িশা রাজ্যে বাস দুর্ঘটনা: ছিলেন ৭০ জনেরও বেশি বাংলাদেশি

  • RA
  • পোষ্টের সময় : ১০:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৪৪৬ ভিউ :

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ এক বাস দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, বাসটিতে বাংলাদেশের ৭০ জনেরও বেশি পর্যটক ছিলেন।

রবিবার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হন এবং অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের দ্রুত ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভির তথ্য অনুযায়ী, বাসে থাকা বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি। তারা পুরির উদ্দেশ্যে যাত্রা করছিলেন এবং এর আগে কাশি বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেছিলেন। জানা গেছে, এসব পর্যটক পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর কেন্দ্রের হয়ে ভ্রমণে এসেছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলে উল্টে যায়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ইউনূস-নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতের ওড়িশা রাজ্যে বাস দুর্ঘটনা: ছিলেন ৭০ জনেরও বেশি বাংলাদেশি

পোষ্টের সময় : ১০:২৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫