১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ড

  • RA
  • পোষ্টের সময় : ১১:০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৩৮২ ভিউ :

ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের সংরক্ষিত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন একর বনভূমি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৪ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। বন বিভাগের কর্মীরা তা নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বন বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের অধীনে চানপুর এলাকায় আগুন লাগে। সংরক্ষিত এই বনাঞ্চলে গজারি ও সেগুন গাছ ছাড়াও নিচের অংশে বেত বাগান ছিল। শুকনো পাতার স্তূপে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগলে বন বিভাগের কর্মীরা প্রথমে নিজেরাই নেভানোর চেষ্টা করেন। তবে, বেতগাছের ভেতর দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ড

পোষ্টের সময় : ১১:০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫