০৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গল শোভাযাত্রার নতুন স্লোগান, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’

  • RA
  • পোষ্টের সময় : ০৬:০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৩৭০ ভিউ :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এবারের বর্ষবরণের স্লোগান ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ ঠিক করা হয়েছে। এর বাইরে শোভাযাত্রাবিষয়ক বাকি সিদ্ধান্তগুলো আগের মতোই আছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নববর্ষ উদযাপন নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এই সভা হয়। এতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও যোগ দেন।

তবে মঙ্গল শোভাযাত্রা নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন উপদেষ্টা।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এবারের বর্ষবরণের স্লোগান- ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। দুই দিনব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের সাথে থাকছে চৈত্রসংক্রান্তির আয়োজনও।

তাছাড়া আসছে পহেলা বৈশাখে চাকমা, মারমা, সাঁওতাল ও গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন

কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন 

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মঙ্গল শোভাযাত্রার নতুন স্লোগান, ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’

পোষ্টের সময় : ০৬:০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫