০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্য মেক্সিকোতে পানশালায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্য মেক্সিকান শহর কুয়েরতারোর একটি পানশালায় শনিবার বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছে। স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন।

কুয়েরতারোর পাবলিক সিকিউরিটি বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুসকা বলেন, হামলাকারীরা শহরের ঐতিহাসিক জেলার লস ক্যান্টারিটোস পানশালায় গুলি চালায়।
মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ‘জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছে যে বন্দুকে সজ্জিত অন্তত চারজন লোক একটি পিকআপ ট্রাকে চড়ে পানশালায় আসে। এ ঘটনা এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও অন্তত সাতজন আহত হয়েছে।’

ফেরুস্কা বলেন, সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং হামলায় ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। গাড়িটিতে অগ্নিসংযোগ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

ইউনূস-নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মধ্য মেক্সিকোতে পানশালায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

পোষ্টের সময় : ০৩:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪