১০:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের শেরপুরে বেশি ভাড়ার প্রতিবাদ করায় যাত্রীকে ছুরিকাঘাত

  • RA
  • পোষ্টের সময় : ০৬:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৬২০ ভিউ :

ময়মনসিংহের শেরপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এক যাত্রীকে ছুরিকাঘাত করেছে বাসের হেল্পার। আহত যুবক শাকিল মাহমুদ (২৩), যিনি শেরপুর জেলার নকলা উপজেলার বারইকান্দি গ্রামের বাসিন্দা, তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে শেরপুর পৌর শহরের অষ্টমীতলা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী থেকে ঢাকাগামী ‘তাকিফ পরিবহন’ বাসটি ঈদের পর অতিরিক্ত ভাড়া আদায় করছিল। নির্ধারিত ভাড়া ছিল ৫০০ টাকা, তবে বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ৮০০ টাকা করে আদায় করছিল। এ সময় শাকিল মাহমুদ অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করেন। তার প্রতিবাদে বাসের হেল্পার জসিমের সঙ্গে তর্ক বাধে এবং সে পেছন থেকে ছুরি দিয়ে শাকিলকে আঘাত করে। এরপর বাসের চালক আলমগীর এসে শাকিলকে গালাগাল করে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ বাস চালক আলমগীর (৩৫) এবং তাকিফ পরিবহনের বাসটি আটক করে থানায় নিয়ে আসে। তবে হেল্পার জসিম ঘটনার পরপরই পালিয়ে গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের শেরপুরে বেশি ভাড়ার প্রতিবাদ করায় যাত্রীকে ছুরিকাঘাত

পোষ্টের সময় : ০৬:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫