১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জামালপুরের মেলান্দহ উপজেলায় ধানক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নয়ানগর তেতুলতলা মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে কৃষকরা নয়ানগর তেতুলতলা মোড় রেললাইনের পাশে বানীবন্দে ধান কাটতে যান। এসময় গলায় রশি পেঁচানো অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় কৃষক খাইরুল ইসলাম বলেন, সকালে ক্ষেতে ধান কাটতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড হতে পারে কারণ মরদেহের গলায় রশি পেঁচানো ছিল। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তে কাজ চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মেলান্দহে ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০৪:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪