০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার

ময়মনসিংহ নগরীতে পুলিশের এক বিশেষ অভিযানে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদক চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামেন। টিমটি শহরের কাঠগোলা বাজার সংলগ্ন গলগন্ডা কবরস্থানের পেছনে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় তল্লাশি চালায়। এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা গাঁজার মোট ওজন প্রায় ৮০ কেজি। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই বিশাল মাদকের চালানটি কারা সেখানে এনেছিল এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্তে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বকশীগঞ্জে বন্যা মোকাবিলায় ঢাকা আহছানিয়া মিশনের বিশেষ মহড়া

14 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার

পোষ্টের সময় : ০৬:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬