০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

ময়মনসিংহে চেম্বারে ঢুকে পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানকে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেজুতি (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) ময়মনসিংহ নগরের আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেজুতি নগরের মাসকান্দা নতুন বাজার রোড এলাকার বাসিন্দা। তিনি ডা. হারুন অর রশিদের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে এলে কোতোয়ালী মডেল থানার একটি দল ঘটনাটি তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, ভাইরাল ভিডিওটি পর্যালোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা এবং স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হয়। তদন্তের একপর্যায়ে আফরিন রশিদ সেজুতির সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে রোববার আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আহত পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগ, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তা না দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের নজরে আসার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। প্রযুক্তির সহায়তা এবং স্থানীয়ভাবে অনুসন্ধানের মাধ্যমে হামলার ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ময়মনসিংহ জেলা পুলিশ বদ্ধপরিকর।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

পোষ্টের সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬