০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

ময়মনসিংহ অঞ্চলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৩ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ শিশু। বর্তমানে হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৭ শিশু।

শনিবার (১ আগস্ট) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মারা যাওয়া ১০ মাস বয়সী শিশুকন্যার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। গত ২৮ জুলাই হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩ হাজার ১৩৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৯৮২ জন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

পোষ্টের সময় : ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬