১১:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ায় ১৫ জন এবং ইউক্রেনে ১১ জন রয়েছেন। হামলায় উভয় দেশেই আরও বহু মানুষ আহত হয়েছেন।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ইউক্রেনীয় ড্রোন হামলায় ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়ায় প্রাণহানির ঘটনা ঘটে। ক্রাসনোদারের গেলেন্দঝিক জেলার পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং প্রায় ৪০ জন আহত হন। এছাড়া ক্রিমিয়ায় চারজন নিহত ও দুজন আহত এবং বেলগোরোদে চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কৃভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন জরুরি পরিষেবাকর্মী ও তার আট বছর বয়সী ছেলে রয়েছে। হামলায় পেট্রোল স্টেশনে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতি হয়।

সোমবার রাতে জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ ও উস্পেনিভকা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে।

২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যদিও উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

পোষ্টের সময় : ০১:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬